1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর শহরের চুড়িপট্টির বাবু ওরফে ডিশ বাবু এবং তার স্ত্রী বিরুদ্ধে জোর করে দোকান দখলের অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর শহরের চুড়িপট্টির বাবু ওরফে ডিশ বাবু এবং তার স্ত্রী বিরুদ্ধে জোর করে দোকান দখলের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর শহরের চুড়িপট্টির মীর মোশাররফ হোসেন বাবু ওরফে ডিশ বাবু এবং তার স্ত্রী নাসরিন হোসেনের বিরুদ্ধে জোর করে দোকান দখলের অভিযোগ উঠেছে।

সোমবার রাতে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন চুড়িপট্টির হাজী আব্দুল করিম রোডের মৃত এ কে এম এহসান সিদ্দিকীর ছেলে এ কে এম ফাররার সিদ্দিকী ।এ কে এম ফাররার সিদ্দিকীর অভিযোগ, তার পিতা জীবিত থাকাকালে চুড়িপট্টির হাজী আব্দুল করিম রোডের এক ব্যক্তির কাছ থেকে ১৯৬৬ সালে একটি জায়গা বরাদ্দ নিয়ে সেখানে দোকানঘর নির্মাণ করেন।

মেসার্স এশিয়ান ইমপেক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো তার পিতার। মারা যাওয়ার আগে তার পিতা তাদের দুই ভাইয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠানসহ দোকানঘর অ্যাফিডেফিড করে দেন। ২০১১ সালে তার পিতা মারা যাওয়ার পর তারা দুই ভাই ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

২০১৭ সালে জায়গার আসল মালিক সেখানে বহুতল ভবন নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। এ কারণে বরাদ্দ নেওয়া অংশ সাময়িক খালি করে দেন। এরপর ভবন নির্মাণ হলে বরাদ্দ নেওয়া জায়গার ওপর দোকানঘরের বিষয়ে মালিক পক্ষের সাথে তারা আলাপ আলোচনা করতে থাকেন।

কিন্তু এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে মালিক পক্ষের কাছ থেকে তাদের বরাদ্দ নেওয়া অংশ দখলে নেন বিবাদীরা। সেখানে আনন্দময়ীয় জুয়েলার্স ও অনুরাধা জুয়েলার্স নামে দুটি প্রতিষ্ঠানকে ভাড়া দেন আসামিদ্বয়। তবে পরবর্তীতে মৌখিকভাবে বিবাদীরা অঙ্গীকার করেন যে, এ কে এম ফাররার সিদ্দিকী ও তার ভাইকে ক্ষতিপূরণ দিবেন। কিন্তু আসামিদ্বয় আর ক্ষতিপূরণ দেননি।

অভিযোগে উল্লেখ করা হয়, দেড় কোটি টাকার সম্পত্তি গায়ের জোরে ডিস বাবু দখল করে রেখেছেন।তবে, এসব বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন মীর মোশাররফ হোসেন বাবু। তিনি দাবি করেছেন,ওই দোকান ফারবার সিদ্দিকীর মায়ের সামনেই মুল জমির মালিকের কাছথেকে তার কেনা ।

তার সকল কাগজপত্র রয়েছে। মুলত এ.কে এম ফারবার সিদ্দিকী অনৈতিক সুবিধা নিতে মিথ্যা অভিযোগ দিয়েছেন। যার মধ্যে রাজনৈতিক বিরোধও কাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।