1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় মামলা তুলে না নেওয়ায় সন্ত্রাসী হামলা: অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় মামলা তুলে না নেওয়ায় সন্ত্রাসী হামলা: অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মধ্যপাড়ায় পূর্বের একটি হত্যা মামলাসহ একাধিক মামলা প্রত্যাহার না করায় প্রতিপক্ষের নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দুই শতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালায়। হামলায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবুল ওরফে রবুল খেচি, মশি মোল্লা, ওহিদুর শেখ, মহিউদ্দিন শেখ ওরফে মহিউদ্দিন দত্ত, মানিক দত্ত, ফিরোজ মিরে, মুসা মিরে, নাছির সরদার, নিজাম মিরে এবং মাসুদ কাজীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, মারধর ও দাঙ্গাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কথিত গ্রাম্য কোর্টের নামে সাধারণ মানুষকে ভয়ভীতি, হুমকি ও চাঁদাবাজির মাধ্যমে জিম্মি করে রেখেছে।

জানা গেছে, হামলাকারীরা পূর্বের মামলাগুলো তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের হুমকি দিয়ে আসছিল। মামলা না তোলায় মঙ্গলবার পরিকল্পিতভাবে প্রায় ৪০/৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর আগেও তারা লাবু শেখের বাড়িতে হামলা চালায়, ঈদুল ফিতরের দিন শহিদুল লস্কর ও তার ছেলে প্রবাসী শাহীন লস্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

তার শরীরের এমন কোনো অংশ নেই যেখানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়নি। অথচ আগেই গ্রাম্য কোর্ট তাকে মামলা না করার পরামর্শ দিয়ে দায়সারা শালিস করে। পরে তার বাবা আহিদুল লস্করকেও ঈদের দিন মারধর করা হয়। এ ঘটনায় প্রিন্স খান, হাসমত লস্করসহ আরও কয়েকজন রেমিট্যান্স যোদ্ধাও মারাত্মক ভাবে আহত হয়।

মামলা তুলে না নেওয়ায় দূর্বৃত্তরা ঐ গ্রামের  মাকসুদ শেখ ওরফে কেসমত , শামীম শেখ , হুমায়ুন শেখ, ইরান শেখ , পটু শেখ, শাহীন লস্কর, প্রিন্স খান, আকিকুল শেখের বাড়িসহ প্রায় অর্ধশত বাড়ি ঘরে ভাঙর ও লুটপাট চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধন করে।

গ্রামবাসীর অভিযোগ, হামলাকারীরা স্থানীয় রাজনৈতিক দল আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখনো তার ব্যতিক্রম নয়। এই বাহিনীর দৌরাত্ম্যে গ্রামের একটি পক্ষ গত দুই বছর ধরে ভিটে বাড়িতে ফিরতে পারছে না। ঘেরের মাছ পর্যন্ত লুটপাট করে অনেক পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের দিঘলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই তারক বিশ্বাস জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় মেম্বার মানিক মিয়ার সাথে কথা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।