1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনে ত্রাসের রাজত্বে ছেদ, অস্ত্রসহ ধরাশায়ী আনারুল বাহিনীর সহযোগী - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সুন্দরবনে ত্রাসের রাজত্বে ছেদ, অস্ত্রসহ ধরাশায়ী আনারুল বাহিনীর সহযোগী

  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম ,কয়রা,প্রতিনিধি ||সুন্দরবনের গভীরে দীর্ঘ দিন ধরে ত্রাস সৃষ্টি করে আসা কুখ্যাত বনদস্যু আনারুল বাহিনীর এক সক্রিয় সদস্য অবশেষে ধরা পড়েছে।

কোস্টগার্ডের দুঃসাহসিক অভিযানে রবিবার রাতে খুলনা রেঞ্জের শিবসা নদীর পশ্চিম পাড়ের মুচির দোয়ানী এলাকা থেকে বিল্লাল হোসেন (৩০) নামের এই দুষ্কৃতকারীকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক জানান, গোপন সূত্রে বনদস্যু আনারুল বাহিনীর সদস্যদের মুচির দোয়ানী এলাকায় অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের একটি চৌকস দল দ্রুত অভিযান চালায়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দস্যুরা বনের মধ্যে পালিয়ে গেলেও বিল্লালকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয় তারা।

ধৃত বিল্লাল হোসেন কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে সুন্দরবনে বনদস্যুদের বিভিন্ন অপকর্মে জড়িত এবং আনারুল বাহিনীর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত।

এই সফল অভিযান সুন্দরবনে দস্যুতা নির্মূলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত বিল্লালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।