1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চুরির ঘটনায় বাগমারায় সংঘর্ষ, গুলিবিদ্ধকে ঢাকায় প্রেরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চুরির ঘটনায় বাগমারায় সংঘর্ষ, গুলিবিদ্ধকে ঢাকায় প্রেরণ

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনার বাগমারা এলাকার একটি দোকান চুরির ঘটনায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপরজনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

রোববার (৪ মে ) দুপুর ১ টার দিকে নগরীর বাগমারা ব্রিজের সন্নিকটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন, বাগমারা ব্রিজ সংলগ্ন মো. খলিল শেখের ছেলে মো. আজিজ (৪৫), একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২) তার ছোটভাই শহিদুল ইসলাম (৩৭) এবং মো. নজরুল ইসলাম।

দুর্বৃত্তের ছোড়া গুলিতে আব্দুল আজিজের বুকের ডানপাশে বিদ্ধ হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বাকী তিনজন শঙ্কামুক্ত হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়ারা জানান, শনিবার রাতে বাগমারা এলাকার মুদি দোকান শিরীনা স্টোর চুরি হয়। স্থানীয়রা রাতে ওই চুরির ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করে।

পরে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি হওয়া মালামালা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। রাতে ওই দু’জনকে থানায় হস্তান্তর এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা আরও জানান, রাতের ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে সেখানে গোলাগুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। আজিজ, সিরাজুল, শহিদুল এবং নজরুল গুরুতর আহত হয়। এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই এলাকায়।

যে কোন মুহূর্তে আরও একটি ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।