1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীতে অবৈধ সীসা কারখানা, পরিবেশ দপ্তরের সিলগালা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নগরীতে অবৈধ সীসা কারখানা, পরিবেশ দপ্তরের সিলগালা

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার বিসিক শিল্পনগরীস্থ আটরা গিলেতলা ইউনিয়নে ‘মোক্তার মেটাল’ নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রক্রিয়ায় সীসা উৎপাদন হচ্ছিল।

কারখানা কর্তৃপক্ষ খনিজ পদার্থ আকরিকের বদলে পুরনো ব্যাটারি ভেঙ্গে প্লেট বের করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করছিলেন। চুল্লির ধোঁয়ার সাথে বিভিন্ন বিষাক্ত গ্যাস বের হয়ে ওই এলাকার জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলেছিল।

পরিস্থিতি মোকাবেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ রোববার (৪ মে) দুপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখা ঘোষণা দিয়ে সিলগালা করে দিয়েছেন। অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমানের নেতৃত্বে দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এ অভিযান আড়াই ঘন্টাব্যাপী পরিচালিত হয়।

সেখানে অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করেন।

একাধিক সূত্র বলছে, বন্ধ থাকা মহসিন জুট মিলের মধ্যে মোঃ আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি কারখানাটি গড়ে তোলেন। প্রথমে অধিদপ্তর কর্তৃপক্ষ যেটার অনুমোদন দিলেও গত কয়েক বছর ধরে নবায়ন বন্ধ করে রাখেন।

প্রতিষ্ঠানটিতে নিজেস্ব পণ্য উৎপাদনের পাশাপাশি ভাড়ার বিনিময়ে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া ছয়টি বেনামি প্রতিষ্ঠানের সীসা উৎপাদন হচ্ছিল। ধোঁয়ার সাথে লিড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড এবং সালফিউরিক এসিড বের হয়ে সেখানকার পরিবেশ বিষিয়ে তুলেছিল।

ঝাঁঝালো ধোঁয়ায় স্থানীয়রা অতিষ্ট হয়ে উঠেছিলেন। ওই বিষাক্ত গ্যাসে ক্যান্সারসহ কয়েকটি রোগে আক্রান্ত হওয়ার শঙ্কার কথা সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। প্রতিকার চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় কয়েকজন ভুক্তভোগী পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বরাবর আবেদন করেন।

এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে অবৈধ ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।