1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে সেনা-পুলিশের অভিযান, কলাবাড়িয়ায় পিস্তলসহ দেশীয় অস্ত্রের গোপন ভাণ্ডার উদ্বার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে সেনা-পুলিশের অভিযান, কলাবাড়িয়ায় পিস্তলসহ দেশীয় অস্ত্রের গোপন ভাণ্ডার উদ্বার

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৬৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান, তাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি কলাবাড়িয়া এলাকায় কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ অস্ত্রের মজুদ ঠেকাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

শনিবার রাত আড়াইটায় শুরু হয়ে সকাল সাড়ে সাতটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার অভিযানে অংশ নেয় কালিয়া সেনা ক্যাম্প, নড়াইল সদর সেনা ক্যাম্পের একটি ইউনিট ও জেলা পুলিশের একটি দল। অভিযান চলাকালে এলাকার কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ১০টি রামদা, দুটি সেনিদা, তিনটি চায়নিজ কুড়াল, সাতটি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র), পাঁচটি টেটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—জাহিদুল (৫০), পিতা: জলিল শেখ; জুলফিকার (৪৫), পিতা: হাবিবুর রহমান এবং শাহাবুদ্দিন (৪০), পিতা: মকবেল শেখ। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মাহবুবকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান-পরবর্তী সময়ে সেনা-পুলিশের টহল বাড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি অস্ত্রের মহড়া দিচ্ছিলেন ও সশস্ত্র অবস্থায় চলাফেরা করছিলেন। অভিযান শেষে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তাঁরা।

এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হবে।

সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।