1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে জামায়াত: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে জামায়াত: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২০৪ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার ||বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন”এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

শনিবার (১০ মে) বিকাল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা সন্ত্রাসবাদে বিশ্বাস করি না। ভারতের আধিপত্যবাদে বাংলাদেশের মানুষ ভীত নয়। যদি ভারত মিসাইল ছোড়ে, আমরাও পাল্টা জবাব দিতে সক্ষম।”

তিনি আরও বলেন, “মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে। কেয়ারটেকার সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা সংস্কারের কাজ করছি।”

পাঁচ দফা প্রস্তাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা পরীক্ষিতভাবে সৎ, আল-কোরআনের আইনের ভিত্তিতে সৎ লোকের শাসন কায়েম করবো। দুর্নীতিমুক্ত উন্নয়ন নিশ্চিত করে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ও খাদ্যের নিশ্চয়তা দেব। ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।”

প্রধান অতিথি বলেন, “আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন সময় এসেছে জামায়াতকে সুযোগ দেওয়ার। দরকার হলে আমাদেরকে পাঁচ বছরের জন্য লিজ দিন। ব্যর্থ হলে কান ধরে বের করে দেবেন, তবে ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হবো না।”

তিনি বলেন, “লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজির কথা বললে একটি বড় দলের মাথাব্যথা শুরু হয়। আরেকটি দল একই পথ অনুসরণ করছে। জনগণের উচিত তাদের বিরুদ্ধে সজাগ থাকা।”

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।
পরিচালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ এবং সরকারি সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ,
জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার,
জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,
জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা,
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,
সাবেক এমপি গাজী নজরুল ইসলাম,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম,
জেলা ছাত্রশিবিরের নেতা এমামুল ইসলাম,
সহকারী সেক্রেটারি ওমর ফারুক, মাহবুবুল আলম,
অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক আমীর জিএম আব্দুল গফ্ফার, শ্যামনগরের আমীর মাওলানা আব্দুর রহমান, আশাশুনির আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, দেবহাটার আমীর মাওলানা ওলিউল ইসলাম, শহিদ আরিফুজ্জামানের পিতা আবতাবুজ্জামান,
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম জোবায়ের হোসেন,
শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান এবং
সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

এর আগে সকালেই একই স্থানে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত ছিল সম্মেলনস্থল।

সম্মেলন শেষে মোহনা শিল্পগোষ্ঠীর আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।