1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রথম শ্রেণির ক্রিকেটার সালমান হোসেনের সাহায্যের আবেদন: মাঠে ফেরার লড়াইয়ে ইনজুরি তার বড় বাধা - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রথম শ্রেণির ক্রিকেটার সালমান হোসেনের সাহায্যের আবেদন: মাঠে ফেরার লড়াইয়ে ইনজুরি তার বড় বাধা

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৪৩ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান (সাদ)স্টাফ রিপোর্টার ||সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের সন্তান মোঃ সালমান হোসেন একজন প্রতিভাবান ও প্রথম শ্রেণির ক্রিকেটার।

খুলনা ডিভিশনের হয়ে জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা টিম, সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ ও খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন।

কিন্তু সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগের আগমুহূর্তে অনুশীলনের সময় সালমান হোসেন মারাত্মকভাবে ইনজুরিতে আক্রান্ত হন। তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, যা তাকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে। ফিজিও ও চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করালে সালমানের পক্ষে আর মাঠে ফেরা সম্ভব নয়। কিন্তু অস্ত্রোপচারের খরচ প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা, যা তার পরিবার বা তার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

নিজের সব স্বপ্ন আর সাধনা দিয়ে ক্রিকেটকে জীবনের প্রথম স্থানে বসিয়েছেন সালমান। গ্রামের অনুন্নত পরিবেশ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন। ক্রিকেট থেকেই যা আয় করেছেন, তা দিয়ে পরিবারকেও সহায়তা করেছেন। এখন সেই সালমান জীবন ও ক্যারিয়ারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাহায্যের আশায় তাকিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষের দিকে।

সালমান হোসেন বলেন, “আমি আবার মাঠে ফিরতে চাই। আমি এখনও স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপাব। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, আমি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চাই।”

সবার কাছে সালমানের অনুরোধ—একটি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার একটু সহযোগিতা হয়তো বাংলাদেশ ক্রিকেটকে একজন মেধাবী খেলোয়াড় ফেরত পেতে সাহায্য করবে।

যোগাযোগ ও সাহায্যের জন্য বিকাশ/নগদ নম্বর: 01625-886278 (সালমান হোসেন)

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।