1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঝিকরগাছার ছুটিপুর বাজারে আশা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ঝিকরগাছার ছুটিপুর বাজারে আশা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৪৩ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা ||যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে উক্ত ইউনিয়নের কৃষক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আসাদুল হক আশার হত্যাকারীদের বিচার ও খুনিদের ফাঁসির দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বিকাল ৫টায় ছুটিপুর বাজার জামতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মাহমুদপুর ঘুরে আবারও জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ২ শতাধিক নারীপুরুষ সহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঝিকরগাছা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক মোমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম কল্লোল, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিকাইল হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য আ: রাজ্জাক, মোহন হোসেন,শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মফিজুর রহমান, সফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা খুনের সাথে জড়িত ব্যক্তিরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসীর দাবি জানান।

উল্লেখ্য গত ১০ মে বিকালে ছুটিপুর বাজারে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দীন এর ২ ছেলে আশাদুল ইসলাম আশা ও মহিদুল ইসলাম গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য আসাদুল কে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ৬ জন আসামিকে গ্রেফতার করলেও মুল হোতারা এখনও গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।