1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপি নেতার গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিএনপি নেতার গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ

  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৩০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নড়াইলে নড়াগাতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

এ হামলায় ওই নেতাসহ কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৮ মে) বিকালে দিকে নড়াগাতি থানার যোগানিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সরাসরি জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে দায়ী করে সন্ধ্যায় কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সম্রাটের অনুসারীরা।

আহত আব্দুল লতিফ সম্রাটসহ গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল লতিফ সম্রাটকে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।সংবাদ সম্মেলন নেতারা অভিযোগ করে বলেন, আব্দুল লতিফ সম্রাট কালিয়ার বেন্দারচর এলাকায় ঘোড়াদৌড় প্রতিযোগিতাতে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে আসছিলেন।

গোপালগঞ্জ হয়ে যোগানিয়া এলাকা অতিক্রম করার সময়ই বহরকে লক্ষ্য করে প্রায় এক থেকে দেড়শ লোক হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা, রড ও দাহ্য পদার্থ দিয়ে বহরে থাকা অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল আগুন দেয়। হামলায় ওই নেতাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে নেতারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে নড়াগাতী থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি অংশ এই হামলা করেছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে জানান, আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। কে বা কারা এই হামলা করেছে আমারে জানা নেই। তবে আমার লোকজনের এখানে কোন সংশ্লিষ্টতা নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে তাহলে তা মিথ্যা ও বানোয়াট।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, থানায় কোনো অভিযোগ করেনি। তবে ঘটনাটি জানার পর অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।