1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের হামিদপুর তাবিথ আওয়াল তৃণমূল থেকেই ফুটবলের উন্নয়ন চায় বাফুফে - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের হামিদপুর তাবিথ আওয়াল তৃণমূল থেকেই ফুটবলের উন্নয়ন চায় বাফুফে

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৮৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||আমরা তৃণমূল পর্যায় থেকেই ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই’বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল।

শুক্রবার (২৩ মে) যশোরে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবনের’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।যশোর সদরের হামিদপুরে অবস্থিত শামস-উল-হুদাএকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা।

একাডেমির পরিচালক শামস্ উল বারী শিমুলের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহারিয়ার জাহেদী, ওহেদ উদ্দীন চৌধুরী, ফাহাদ কবীর, সদস্য ইকবাল হোসেন, গোলাম দাউদ, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহিন ও সাইদুর রহমান মনি।অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মুসা ভবনের উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে ‘গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বক্তব্যে বাফুফে সভাপতি বলেন, ‘গ্রাসরুটস ফুটবল দিবসে অংশ নিয়েছে ছয় শতাধিক তরুণ ফুটবলার,এটি একটি বড় রেকর্ড।

আমাদের অন্তর্ভুক্ত রয়েছে ২২২টি ফুটবল একাডেমি, যেগুলোর পেছনে আমরা কোনো না কোনোভাবে সহায়তা দিয়ে থাকি। কারণ, ফুটবলের প্রাণ তৃণমূলেই। এখান থেকেই ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে চাই।তিনি আরও বলেন, ‘এই মাঠে শিশু-কিশোরদের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। এখান থেকে যে উৎসাহ পেলাম, সেটি দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই।

আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ফুটবল উন্নয়ন নিয়ে একটি চুক্তিও রয়েছে।অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে ফুটবল শুধু খেলা নয়, উৎসবও বটে। ধনি-গরিব, ছোট-বড় সবাই মাঠে আসে, আনন্দ ভাগাভাগি করে।

আমি নিশ্চিত, বাংলাদেশের ফুটবলে সফলতা আসবে।পরে একাডেমির মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ফুটবলাররা একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেয়। অতিথিরা তাদের খেলা উপভোগ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।