1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে ‎রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে ‎রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া ||আশ্বাস প্রকল্পের আওতায় ও রূপান্তরের আয়োজনে শনিবার সকাল ১০ টায় মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা দিঘলিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

‎প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ। আলোচনায় অংশ নেন সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, দিঘলিয়া থানার এস আই লিটন কুমার মন্ডল, আনছার ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার খানম, উপজেলা একাডেমি সুপারভাইজার মাকসুদা খানম, টিটিসির ইন্সট্রাক্টর মোঃ আনোয়ার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান ঝর্ণা, প্রশাসনিক কর্মকর্তা দিঘলিয়া ইউনিয়ন আনসার আলী বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা সেনহাটি ইউনিয়ন পরিষদ মোঃ নূর আলম, প্রশাসনিক কর্মকর্তা বারাকপুর ইউনিয়ন তানভীন আক্তার ডলি, প্রশাসনিক কর্মকর্তা আড়ংঘাটা ইউপি আম্বিয়া আফরোজ, প্রশাসনিক কর্মকর্তা যোগীপোল ইউপি আসমা খাতুন, ইউপি সদস্য দিঘলিয়া ইউনিয়ন খান আরিফুল ইসলাম, ইউপি সদস্য দিঘলিয়া নাজমুল ইসলাম, ইউপি সদস্য পাখি বেগম,পলি আক্তার, প্রধান শিক্ষক জুয়েল হাওলাদার, পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ, ইউডিসি উদ্যোক্তা ওয়াহিদ মোড়ল রনি, সিটিসি সদস্য মাবিয়া আক্তার, আকিব হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, নারীনেত্রী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
‎সভায় জানানো হয়, এ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামোর মূল কাজ হলো মানব পাচারের শিকার ব্যক্তির (ভিক্টিম) নারী ও পুরুষের যথাযথ সেবা প্রদান ও সেবা প্রদানকারী সংস্থা সমূহের মধ্যে একটি সমন্বয় কাঠামো তৈরী করা। এ কাজটির তদারকির দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের অধীন গঠিত “জাতীয় মানব পাচার দমন সংস্থা”।
‎সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, মানব পাচারে শিকার ব্যক্তির উদ্ধার থেকে শুরু করে তার ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় পদক্ষেপসমূহ একই ছাতার নীচে নিয়ে আসা ও সেবাদানকারীদের সেবা প্রদানের সমন্বয় ও শেষ অবধি পরিচালনার জন্যে এ কাঠামোটি কার্যকর হবে বলে সরকার ও সংশ্লিষ্টজন মনে করছে। এর জন্য সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সকল সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:যোগাযোগ ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎সভায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের সনাক্তকরণ, সহায়তা প্রদান এবং পূনর্বাসন পরিসেবাগুলি সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য সকলে একমত পোষন করেন।

‎এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “আগুন পাখি” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।