1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক' পাচ্ছেন কেশবপুরের সন্তান নাট্যকার ও কবি মুহম্মদ শফি - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক’ পাচ্ছেন কেশবপুরের সন্তান নাট্যকার ও কবি মুহম্মদ শফি

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫১৭ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কেশবপুরের কৃতি সন্তান কবি, নাট্যকার,গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি এবার নাট্যসাহিত্যে বিশেষ অবদানের জন্যে পেতে যাচ্ছেন ‘অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক ২০২৫’।

আগামী ২৯ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নটসম্রাট অমলেন্দু বিশ্বাস জন্মশতবর্ষ উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মুহম্মদ শফিকে এই সম্মাননা প্রদান করা হবে।

মুহম্মদ শফির নাটকের অসংখ্য প্রদর্শনী হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও মঞ্চে। তিনি মুক্তিযুদ্ধের ওপর নাটক লিখেছেন। লিখেছেন ছোটদের জন্যেও। এক সময় যাত্রাপালাও লেখেন তিনি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বেদনাকরুণ জীবনালেখ্য অবলম্বনে যাত্রাপালা রচনা করে আশির দশকের শুরুতে আলোড়ন সৃষ্টি করেন। লেখেন পথনাটক বা মোবাইল ড্রামা। ১৯৯০ খ্রিস্টাব্দের গণ-আন্দোলনে এ সকল পথনাটকের প্রদর্শনী ভূয়সী প্রশংসা অর্জন করে। তিনি বাংলাদেশে প্যালেস্টাইন লেবারেশনের ওপরেও একই সাথে প্রথম বেতার ও মঞ্চনাটক রচনা করেন।
মুহম্মদ শফি বিভিন্ন সময়ে বিভিন্ন নাট্যগোষ্ঠীর সাথে সম্পৃক্ত থেকে দেশের প্রগতিশীল নাট্যান্দোলনে বিশেষ ভূমিকা রাখেন এবং বাংলাদেশে প্রযুক্ত ১৮৭৬ খ্রিস্টাব্দের অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবির প্রশ্নে সোচ্চার হন এবং এ ব্যাপারে এক অভিসর্ন্দভ প্রকাশ করেন।

দেশ ও জাতির অহংকার মহামনীষীদের জীবন ও অবদানকে উপজীব্য করে নাট্যরচনা মুহম্মদ শফির অন্যতম শ্রেষ্ঠ অবদান। ইতোমধ্যে মাধ্যমিকস্তর -সহ বিশ্ববিদ্যালয়েও তাঁর নাটক পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে।
মুহম্মদ শফির এ যাবৎ ২২ টি নাটক, ৩৪ টি কাব্যগ্রন্থ, ৯ টি প্রবন্ধ-গবেষণাসহ ৮৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি সাহিত্যে অবদানের জন্যে সম্মাননা পেয়েছেন দেশের বাইরে চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন ও ভারত থেকে। দেশেও পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন প্রায় ৫০ টি।

পেয়েছেন কাব্যসাহিত্যে অবদানের জন্যে ‘কাব্যাচার্য’ ও নাট্যসাহিত্যে অবদানের জন্যে ‘বঙ্গশ্রী’, ‘নাট্যভূষণ’ ও ‘ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট’ (ক্যামব্রিজ, লন্ডন) খেতাব।
মুহম্মদ শফি সুদীর্ঘকাল ঢাকার ঐতিহ্যবাহী মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন শেষে বর্তমানে যশোরের কেশবপুর পৌরসভার ভবানীপুর নিজ বাড়িতে অবসর জীবনের ফাঁকে আত্মজীবনী রচনার কাজ করছেন।

তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। মুহম্মদ শফি ‘বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মুহম্মদ শফির এই সাফল্যে আমরা গর্বিত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।