1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৭ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট ||বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে।

মোল্লাহাটে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”

এই স্লোগানকে সামনে রেখে ছয়দিন ব্যাপী তিন ব্যাচে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত ১৯ মে থেকে শুরু হওয়া, তিন ব্যাচের ৬ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের সমাপনী অধিবেশন মঙ্গলবার (২৭মে) সকাল ৯ টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে( অপরাজিতা) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে খন্ড খন্ড নাটিকা উপস্থাপন করেন ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাগণ।

অভিনয়ের মাধ্যমে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত সকল বিচারিক কার্যক্রম তুলে ধরেন তারা।

সমাজের অসহায় দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে পারে সে বিষয়কে সামনে রেখে উপজেলার সকল ইউপি সদস্যদেরকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী তার বক্তব্যে, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোটখাট বিবাদ মীমাংসা ও ইউপি সদস্যদের যে গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আছে সেগুলো সঠিকভাবে পালন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নিলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামির যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কবির আহমেদ , সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।