1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ইজিবাইক চালক হত্যাকাণ্ডে জড়িত ৫ জন গ্রেফতার, লুণ্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ইজিবাইক চালক হত্যাকাণ্ডে জড়িত ৫ জন গ্রেফতার, লুণ্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনার হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকায় নির্মমভাবে খুন হওয়া ইজিবাইক চালক জাহিদুর হাওলাদার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের লুণ্ঠিত ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ জুন জাহিদুর হাওলাদারের ছেলে কিবরিয়া হাওলাদার তাঁর পিতার নিখোঁজের বিষয়ে হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর ২২ জুন কেডিএর ময়ূরী আবাসিকের একটি ডি-ব্লকের প্লটে স্টিল ব্রীজের উত্তর পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে- এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
জিডির বাদী পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে মৃতদেহটি পরিধেয় বস্ত্র দেখে শনাক্ত করেন কিবরিয়া হাওলাদার।

নিহত ব্যক্তি হলেন- ডুমুরিয়া থানার শোভনা এলাকার আয়ুব আলী হাওলাদারের ছেলে জাহিদুর হাওলাদার (৪৯)। এ ঘটনায় হরিণটানা থানায় মামলা (নম্বর-০৬, তারিখ-২২/০৬/২০২৫) দায়ের করা হয়, যার ধারাসমূহ ৩০২/২০১/৩৭৯/৩৪ দণ্ডবিধি। হত্যাকাণ্ডের তদন্তে নেমে কেএমপি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট সদর থানার ভাতছালা এলাকার মোঃ সালাম মোল্লার ছেলে সিরাজুল ইসলাম হৃদয় (১৯), দাকোপ থানার নলিয়ান (সুতারখালী) এলাকার সায়েম খানের ছেলে বাপ্পী খান ওরফে রায়হান ওরফে চিতা (২০), একই এলাকার বাবু গাজীর ছেলে নাজমুল গাজী ওরফে লাদেন (২৫), যশোর কোতয়ালী থানার গাছগাছি এলাকার মোঃ ইসা গাজীর ছেলে ইকবাল গাজী (৩০) এবং বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকার আসলাম মোল্লার ছেলে আসাদুল মোল্লা (২৮)। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ভিকটিমের লুণ্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা গল্লামারী এলাকা থেকে কেডিএ ময়ূরী আবাসিকের ভেতর ঘোরার কথা বলে জাহিদুর হাওলাদারের ইজিবাইক রিজার্ভ করে।

পরিকল্পনা অনুযায়ী আবাসিক এলাকায় প্রবেশ করার পর সুযোগ বুঝে তারা জোরপূর্বক ইজিবাইক ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিলে তারা জাহিদুর হাওলাদারকে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

আসামিদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে অতীত অপরাধ সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।