1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খেলাধুলাই পারে মাদকমুক্ত ও মেধাভিত্তিক তরুণ সমাজ গড়তে : ইবাদুল হক রুবায়েদ - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খেলাধুলাই পারে মাদকমুক্ত ও মেধাভিত্তিক তরুণ সমাজ গড়তে : ইবাদুল হক রুবায়েদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি মেধাভিত্তিক, স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে—এই লক্ষ্যে ডুমুরিয়া উপজেলার ১৪ নম্বর মাগুরখালী ইউনিয়নের কে. এম. মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ।

বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ-এর সার্বিক তত্ত্বাবধানে ওআয়োজিত এই খেলার মূল লক্ষ্য ছিল যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনা ও মাদক থেকে দূরে রাখা।

উক্ত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে ইবাদুল হক রুবায়েদ ফুটবল একাদশ ও মাগুরখালী ফুটবল একাদশ। জমজমাট এই খেলায় রুবায়েদ একাদশ ০৫-০৪ গোলে জয় লাভ করে। পুরো ম্যাচ জুড়ে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন, ডুমুরিয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, শরাফপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হিমায়েত রশিদ খান, মাগুরখালী ইউনিয়ন বিএনপি অনুকুল চন্দ্র মন্ডল, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ, ডুমুরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মাস্টার আইয়ুব আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল, অনকুল মেম্বার, নিতাই সানা, মাহবুর সরদার, মিঠু শেখ, জামাল শেখ, অনাদি মন্ডল, উপজেলা যুবদল নেতা সবুর, বিল্লাল, জাকির, খুলনা জেলা ছাত্রদল নেতা খালিদ ওয়ালিদ, তৌহিদুর রহমান, মাহফুজুর রহমান, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল চৌধুরী, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী জনগণ এবং শত শত দর্শক।

ফুটবল ম্যাচ শেষে ইবাদুল হক রুবায়েদ বলেন, “যুবসমাজকে যদি আমরা খেলার মাঠে রাখতে পারি, তাহলে তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পাবে। এই ধরণের আয়োজন ডুমুরিয়া- ফুলতলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত করা হবে।” এমন আয়োজনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা গেছে।

অনেকেই আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগে তরুণরা মাদক থেকে সরে এসে খেলাধুলা ও পড়াশোনায় আরও বেশি মনোযোগী হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।