1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় এনসিপির পদযাত্রা সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় এনসিপির পদযাত্রা সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম,খুলনার খবর || খুলনা, ৮ জুলাই:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জুলাই খুলনায় অনুষ্ঠিতব্য পদযাত্রা সফল করতে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম।

সোমবার বিকেলে খুলনা মহানগরীর গল্লামারী মোড়, নিরালা বাজার ও ময়লাপোতা,ডাকবাংলা এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এনসিপি নেতৃবৃন্দ। কর্মসূচির নেতৃত্ব দেন খুলনা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ চৌধুরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রচারণা সেলের সদস্য সচিব এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজিব মোল্লা, মহরম হাসান মাহিম, সামসুল আরেফিন লিওন, রেজওয়ান আহমেদ, খালিদ সাইফুল্লাহ, জয় বৈদ্যসহ শতাধিক নেতাকর্মী।

নেতৃবৃন্দ জানান, দেশের জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বার্থে জনসচেতনতা বৃদ্ধি, শহীদ ও আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেওয়া এবং নানামুখী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, ১১ জুলাইয়ের পদযাত্রা হবে একটি শান্তিপূর্ণ ও ঐতিহাসিক কর্মসূচি। খুলনায় এ কর্মসূচিকে কেন্দ্র করে জনসাধারণের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকে-লোকারণ্য ও বিশাল জনস্রোতের সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপি নেতারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।