1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ, খুলনার খবর ||ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. জিল্লুর শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৮ পিস ইয়াবা বড়িসহ আটক করেছেন।

জিল্লুর শেখ চন্দনী গ্রামের মো. মতিয়ার শেখের ছেলে। আটকের ঘটনায় এসআই কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১০। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. জিল্লুর শেখকে তার বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা বড়ি ও ১টি বাটন মোবাইল জব্দ করেন যৌথ বাহিনী। মো.জিল্লুর শেখ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার উক্তি দিয়েছেন। এলাকায় মাদকের একটি বড় চক্রের সাথে সে জড়িত এবং মানুষ তাকে ইয়াবা জিল্লু বলেই জানেন।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, যৌথ বাহিনীর অভিযানে জিল্লুর শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ২৮ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।

অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।