1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে টানা বর্ষণে গরীবের রোডে পুরনো কালভার্ট ভেঙ্গে তীব্র যানজট - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে টানা বর্ষণে গরীবের রোডে পুরনো কালভার্ট ভেঙ্গে তীব্র যানজট

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে টানা বর্ষণের কারণে গরীব শাহ রোডের একটি পুরোনো কালভার্ট ভেঙে রাস্তা ধসে পড়ার মুখে পড়েছে।

১৯৬৮ সালে নির্মিত এই কালভার্টটির নিচে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় মাজারের সামনের রাস্তার একাংশ ঢালু হয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে বড় ধরনের ধসের আশঙ্কা।

ঝুঁকি এড়াতে পৌরসভা রাস্তা বন্ধ করে দিলে শহরের একাধিক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।স্থানীয়দের ভাষ্য বকুল তলার গরীব শাহ মাজারসংলগ্ন কালভার্টটির নিচে গত কয়েকদিন ধরেই ফাটল দেখা যাচ্ছিল।

রাস্তাটি একদিকে দেবে গেছে এবং কালভার্টের নিচে পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের ধস নামার শঙ্কা তৈরি হয়। বিষয়টি জানা জানি হলে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়।এদিকে, রাস্তা বন্ধ করে দেওয়ায় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে এসপি অফিস মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, প্যারিস রোড, পৌরসভা রোড ও জজকোর্ট মোড়, সিভিলকোর্ট মোড়, মুজিবসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

এর মধ্যে আজ যশোরে দুটি রাজনৈতিক কর্মসূচি থাকায় যানজট আরও প্রকট আকার ধারণ করেছে।যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, পুরোনো এই কালভার্টটি মাঝখান থেকে ভেঙে গেছে, যা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না।

টানা বৃষ্টির কারণে আশপাশের মাটি সরে গিয়ে বিষয়টি এখন স্পষ্ট হয়েছে। যেহেতু এটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন, তাই তাদের দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়ে।

যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে সহায়তার অনুরোধও জানানো হয়েছে। সড়ক ও জনপদ (সওজ) যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাবুব হায়দার খান জানান, কালভার্টটি ভেঙে যাওয়ার পাশাপাশি সেখানে পৌরসভার একটি পাইপও ফেটে গেছে, ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। ওই কালভার্ট দিয়েই শহরের একাংশের পানি নিষ্কাশন হয়, তাই সেটি পুরোপুরি বন্ধ করাও সম্ভব নয়।

আপাতত কালভার্টের এক পাশে পাইপ স্থাপন করে তার ওপর মাটি ফেলে রাস্তা সচল করার কাজ চলছে। পৌরসভাও এ কাজে আমাদের সহযোগিতা করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।