1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের‘জুলাই পদযাত্রা’অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের‘জুলাই পদযাত্রা’অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩১০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের‘জুলাই পদযাত্রা’অনুষ্ঠিত।শনিবার (১২ জুলাই) রাতে বাগেরহাটের রেলরোডে পথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়ারের পরিবর্তন চাইনি,চেয়েছি সিস্টেমের পরিবর্তন। কিন্তু পুরাতন বন্দোবাস্তের মাধ্যমে যারা ক্ষমতায় আসতে চান তাদের সেই ইচ্ছা পূরণ হবে না। তারা যদি এখনও সংস্কারের পথে না আসেন, তাহলে ক্ষমতায় আসার পথ বন্ধ হবে।

তিনি আরও বলেন,চাঁদাবাজদের এ দেশে ঠাঁই দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবসময় পাশে থাকবে।

বিগত সময়ে বাগেরহাটের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে নাহিদ বলেন, এক সময় বাগেরহাট ছিল বিশ্বের মধ্যে সেরা খলিফাতাবাদ। আজ সেটার করুণ দশার জন্য বিগত সরকারের লুটপাট দায়ী।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আইয়ামে জাহিলিয়াতের মতো মানুষ হত্যা করার জন্য জুলাই আন্দোলন হয়নি। আবরার ফাহাদ ও বিশ্বজিতের খুনিদের মতো সোহাগের খুনিদেরও এ দেশে স্থান হবে না। যারা শেখ হাসিনার মতো একটি নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চান, আমরা তা হতে দেবো না।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা প্রমুখ।

এ ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনুবা জাবিন,মেসবাহ কামাল, ডা. মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, প্রধান সমন্বয়কারী সৈয়াদ মোরশেদ আনোয়ার, যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ, আবিদ আহমেদ, জেলা সদস্য লাবীব আহমেদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাড. জান্নাতুল বাকিসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রামপাল উপজেলার ফয়লাহাটে এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন তারা। পরে রেলরোডে পথসভায় যোগ দেওয়ার আগে তারা ভিআইপি মোড় থেকে হেটে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। রাত সাড়ে ৯’টার দিকে পথসভা শেষে তারা পিরোজপুরের উদ্যেশ্যে রওনা হন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।