1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নির্বাচনের কথা বলছে : নার্গিস বেগম - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নির্বাচনের কথা বলছে : নার্গিস বেগম

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের স্বাধীনতা হরণ করেছিলেন। বিএনপি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণ যেদিন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে,সেদিনই আমাদের আন্দোলন শেষ হবে যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বারান্দি পাড়া শত দল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন,দীর্ঘ ১৬ বছর আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর সাময়িক মুক্তি অর্জিত হয়েছে। এখন এটিকে স্থায়ী করতে হবে। তাই আমরা এমনই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে

একটি গণতান্ত্রিক পরিবেশ চাই, যেখানে জনগণ নির্ভয়ে তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে। সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নির্বাচনের কথা বলছে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রকাশ্য মদদে দেশে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল। বিএনপি জনগণের নিরাপদ জীবন নিশ্চিত করতে আন্দোলন করেছে। আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই। দীর্ঘ ১৬ বছর আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি, এখন এটিকে স্থায়ী করতে হবে। সমাজের সকল স্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। এই দেশে আর কোনো দিন ওই সন্ত্রাসীরা ছড়ি ঘোরাতে না পারে, কেউ যেন জনগণের সম্পদ লুন্ঠন করতে না পারে।

সমাবেশের প্রধান অতিথির বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন,দেশের নারী সমাজ বিগত ১৬ বছর গণতান্ত্রিক যোদ্ধাদের আশ্রয় দিয়েছে। এই আন্দোলনে নারী সমাজ যদি সম্পৃক্ত না হতো,তাহলে হয়তো ফ্যাসিবাদের পতন হতো না। যে কারণে বিএনপি এই আন্দোলনে নারীর অবদানের স্বীকৃতি দিতে চায়।তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশে ও জনগণের উন্নয়নে ভূমিকা রেখেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সবসময় জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়েছেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরী তারেক রহমানও জনগণের চাওয়া-পাওয়ার প্রতি সর্বোচ্চ প্রাধান্য দেবেন। ডা. জান্নাতুন নেছার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাকু, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।