1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শার্শায় শিয়াল ধরতে বিদ্যুতের ফাঁদে এক বৃদ্ধার মৃত্যু - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শার্শায় শিয়াল ধরতে বিদ্যুতের ফাঁদে এক বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার শেয়ার হয়েছে

মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শার পল্লীতে শিয়াল ধরতে একজনের পেতে রাখা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে আরেকজনের  করুণ মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ জুলাই) উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী হাঁসের খামারটি ভাঙ্গচুর করে গুড়িয়ে দেয়।নিহত আহাদ আলী রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান,কালু তার হাসের খামারে শিয়াল ধরার জন্য প্রতিদিন বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখতো। সেই বিদ্যুৎ সংযোগের জিআই তার পাশের জমির আইলের উপর দিয়ে ফেলে রাখা ছিল। ঐদিন জমিতে কাজ করতে গিয়ে ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় আহাদ আলীর।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর হাঁসের খামারের মালিক কালুর পক্ষের লোকজন নিহত আহাদ আলীর একটি ঘরের চাল ভেঙ্গে দিয়েছে এবং কালুর এক আত্মীয় নিজেকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে মামলা না করার জন্য ভয়ভীতি দেখিয়েছে।

নিহতের পুত্রবধূ জুলেখা বেগম জানান, শ্বশুর সকালে খেয়ে জমিতে কাজ করতে যান। খামারে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখার বিষয়টি নিয়ে আগে থেকেই গ্রামবাসী খামার মালিক কালুকে সতর্ক করেছিলেন। কিন্তু সে শোনেনি। নিষেধ করার পরও তিনি বৈদ্যুতিক ফাঁদ বন্ধ না করায় এ দুর্ঘটনা ঘটছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে এম রবিউল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।