1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যান্ত্রিক ত্রুটিতে উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, তদন্ত কমিটি গঠন : আইএসপিআর - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যান্ত্রিক ত্রুটিতে উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, তদন্ত কমিটি গঠন : আইএসপিআর

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে।

দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (২১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানটি বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, কুর্মিটোলা থেকে দুপুর ১টা ৬ মিনিটে নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।
ঘটনার সময় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম প্রাণপণ চেষ্টা করেন বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল স্থানে নিয়ে যাওয়ার। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় আহতদের দ্রুত সিএমএইচ, জাতীয় বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও স্থানীয় অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতদের মধ্যে একমাত্র বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও রয়েছেন, যিনি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিমান বাহিনী জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিতে তৎপর রয়েছে।

বিমান বাহিনী প্রধান বর্তমানে বিদেশ সফরে থাকলেও, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছেন।এছাড়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান,প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ,ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা, পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হলেও, তদন্তের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রকাশ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।