1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আলফাডাঙ্গার তৌহিদ সৌদি থেকে ফিরছেন লাশ হয়ে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আলফাডাঙ্গার তৌহিদ সৌদি থেকে ফিরছেন লাশ হয়ে

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

রিয়াজ মুস্তাফিজ || অসংখ্য বন্ধু বান্ধব শুভাকাংখী আত্বীয় স্বজন প্রিয়জনদের বলে রেখেছেন, জুনের শেষ সপ্তাহে দেশে ফিরবেন। হৈ হুল্লোড় করবেন। প্রিয় মধুমতির তীরে মনভোলানো আড্ডা দেবেন। কোনও এক জ্যোৎস্না রাতে বৈঠা হাতে নৌকা বসে কিশোর বেলার হারানো প্রিয়তমার মুখ কল্পনায় ভেবে ভেবে দীর্ঘশ্বাস ছাড়বেন।

কিছুই করা হলোনা তৌহিদুর রহমানের। নিজেই সকল প্রিয় মানুষ, বন্ধু বান্ধব আত্বীয় স্বজনের কাছে দীর্ঘশ্বাস হয়ে রইলেন।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তৌহিদুর। হাজী আব্দুল হক মোল্যার মেঝো পুত্র তৌহিদুর। গত ২০ জুন গভীর রাতে মষ্তিষ্কের রক্ত ক্ষরন জনিত কারনে সৌদী আরবেন বাসায় মৃত্যু বরন করেন তিনি।

এ খবর এলাকায় পৌছাতে কান্নায় ভেঙ্গে পড়ে তৌহিদের পরিবার পরিজন বন্ধু ও এলাকার পরিচিত জনেরা। শোকের ছায়া নেমে আসে পবনবেগ গ্রামে। মুহুর্তেই সামাজিক মাধ্যম ছেয়ে যায় তৌহিদুরেে মৃত্যুর খবরে।

তৌহিদের ভাগ্নে বিএনপি নেতা ও ব্যবসায়ী তাহের আহমেদ শুভ ফেসবুক পোষ্টে লেখেন, কথা ছিলো এই ডিসেম্বরে আবার উমরাহ’ই গেলে — মক্কা, জেদ্দা এবং তায়েফ শহর তোমার গাড়িতে করে ঘুরাবা! এখন কে ঘুরাবে মামা।

কাতলাসুর গ্রামের রাকিবুল আলম বাপ্পি বলেন, বিশ্বাস করতে পারছি না। তৌহিদ ভাই আর আমাদের মাঝে নেই। সৌদি আরবে সকলের মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেছে।

জানা যায়, ২০০০ সাল থেকে তৌহিদুর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মজীবন কাটিয়েছেন। লিবিয়া, ইতালি সহ বেশ কয়েকটি দেশে থেকে গ্রামের বাড়ি ফিরে আসেন। পরে এলাকায় কিছুদিন থেকে আবার প্রবাসের নেশায় ফিরে যান সৌদী আরবে। সেখানে ৮ বছর যাবৎ কাজ করছিলেন।

তাহের আহমেদ শুভ জানান, তৌহিদ মামার মরদেহের ২৫ জুলাই (শুক্রবার) রাত ৯.১৫ মিনিটে একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাই করবে। সবকিছু ঠিকঠাক থাকলে তৌহিদের মরদেহ বাংলাদেশে পৌঁছাবে ২৬ জুলাই শনিবার সকালে।

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, প্রিয় দেশ, জন্মভূমি, প্রিয়জন ছেড়ে হাজার হাজার মাইল দূরের দেশে খেয়ে না খেয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করেন প্রবাসীরা। পরিবারের মুখে হাসি ফোঁটান তাঁরা। দেশের অর্থনীতিকে করেন শক্তিশালী। তৌহিদও একজন রেমিটেন্স যোদ্ধা। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।