1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরার তালায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরার তালায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || সাতক্ষীরার তালা উপজেলার পাঁচরোখী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষিজমি মালিকের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি আবেদন জমা পড়েছে।

পাঁচরোখী গ্রামের বাসিন্দা রাফিজা সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাঁচরোখী মৌজার বানকোড়া বিলে তাদের একটি কৃষিজমি রয়েছে।

এই জমির পাশেই প্রতিবেশী মো. হাবিবুর রহমান বিশ্বাস প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু অবৈধভাবে উত্তোলন করেন। রাফিজা সুলতানার দাবি, এই অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে তাদের কৃষিজমি এবং পার্শ্ববর্তী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সুত্রে জানা যায়, ইউএনও কর্তৃক এনজিও কর্মী হাবিবুর রহমানের অবৈধভাবে নতুন বাড়ির ভিত ভরাটের কাজ বন্ধ রাখার জন্য স্থানীয় ভূমি অফিসের নায়েব কাজী মনিরুজ্জামান ঘটনাস্থলে পাঠালে হাবিবুর রহমান ও তার লোকজন নায়েবের সাথে অসৌজন্যমূলক আচারণ করেন এবং কিছু সময় তাকে অবরুদ্ধ করে রাখে। পরে এসিল্যান্ড ও ইউএনওর হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয় এবং হাবিবুর রহমান ও লোকজন ভূমি কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ইউএনও তাদের বালু উত্তোলনের মেশিন ও সরঞ্জাম সরানোর নির্দেশ দিলেও তারা এখনও পর্যন্ত না সরিয়ে পুনরায় বালু উত্তোলনের পায়তারা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই।

অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।