1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাগরে নিম্নচাপের প্রভাবে পানিতে ভাসছে মোরেলগঞ্জ;জনসাধারণের দুর্ভোগ চরমে - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাগরে নিম্নচাপের প্রভাবে পানিতে ভাসছে মোরেলগঞ্জ;জনসাধারণের দুর্ভোগ চরমে

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার শেয়ার হয়েছে

ফাহাদ হোসেন,মোরেলগঞ্জ (বাগেরহাট) || বাগেররহাটের মোরেলগঞ্জে অতিরিক্ত জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে দিন দু’বার ভাসছে পৌরসভার বাসিন্দারা। স্থানীয়দের দাবি শহর রক্ষা বাঁধসহ সন্ন্যাসী হয়ে ঘষিয়াখালী পর্যন্ত নদীর দু’পাড়ের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের। সরকারি প্রাথমিক বিদ্যালয় পানির নিচে। হুমকির মুখে নদীর তীরবর্তী মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় পানগুছি নদীর তীরবর্তী পৌর শহরের ফেরীঘাট সংলগ্ন এলাকা বারইখালী ইউনিয়নের কাশ্মীর, বলইবুনিয়ার শ্রেণীখালী, বহরবুনিয়ার ফুলহাতা, ঘষিয়াখালী, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম সহ ২৫টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে আছে। এদিকে খাউলিয়ার গাবতলায় নতুন করে আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা ধসে গেছে। বারইখালীর ১০৯ নং উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পানির নিচে। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমন ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেতে খেয়াপারাপারে রোগীসহ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ছাড়াও পঞ্চকরনের দেবরাজের পানিউন্নয়ন বোর্ডের আওতাধীন ১২শ’ মিটার অস্থায়ী বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। পৌর শহরের কাপুড়িয়া পট্টির কাঁচা বাজার কলেজ রোড, কেজি স্কুল সডক, উপজেলা প্রশাসনিক চত্বর পানিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোস্তাফিজুর রহমান নান্নু,বারইখালী গ্রামের মো. বিপ্লব কাজী, পান ব্যবসায়ী রশিদ বেপারী, মোরেলগঞ্জ শহরের কাপড় ব্যবসায়ী আল আমিন শেখ, সাইফুল ইসলাম, বৃদ্ধ জয়নাল আবেদিন বলেন, জোয়ারের পানি দোকানে ঢুকে পড়ে কয়েক ঘন্টা বেচা বিক্রি বন্ধ থাকে। ক্রেতারা পড়ে চরম ভোগান্তিতে। শুধু শুনে আসছি বেড়িবাঁধ হবে?।

এ বিষয়ে বাগেরহাট জেলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী  বলেন, মোরেলগঞ্জ উপজেলায় ইতোমধ্যে পানগুছি প্রকল্পের মাধ্যমে ৬৫০ কোটি টাকার বেড়িবাঁধের কাজ ২০২৩ সালে খাউলিয়া থেকে ফেরীঘাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এবং শ্রেনীখালী এলাকায় দেড় কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। ভাঙন কবলিত বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।