1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বর্ণাঢ্য আয়োজনে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫২৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো: মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ছাত্র-জনতার অনেক কষ্টের বিনিময়ে আজ আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাই আমাদেরকে এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে ও আমাদের মাতৃভূমি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কানাই লাল সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান, ডীন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের, ড. ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক,ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ডিরেক্টর (লিয়াজো), বোর্ড অব ট্রাস্টি শেখ মাহরুফুর রহমান, প্রক্টর, শাকিল আহমেদ, পরিচালক (চলতি দায়িত্ব) অর্থ ও হিসাব, ড. মো: রউফ বিশ্বাস, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভার পর জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য ও দোয়া করা হয়। পরে দুপুর ২ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নগরীর তেতুলতলা মোড়স্থ ভবন-২ এ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপরোক্ত অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সিএসই বিভাগ, ই ই ই বিভাগ ও সিভিল বিভাগের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।

অন্যদিকে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে, সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, মিথিলা প্রান্তি ও সিভিল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, জহুরুল ইসলাম তপু জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।