1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব–২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব–২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব–২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৮ ই আগষ্ট বিকাল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সৌমিত্র কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলার শাখার বিমান সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিমুল কুমার দাস সদস্য সচিব জন্মাষ্টমী উদযাপন কমিটি খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ, অনিমেষ সরকার রিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ, ইন্দ্রজিৎ চক্রবর্তী উপদেষ্টা খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রবীর রায় উপদেষ্টা খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ, পলাশ মন্ডল প্রচার সম্পাদক খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ, দিলীপ দাস উপদেষ্টা খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ, অঞ্জন বিশ্বাস উপদেষ্টা খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ, স্বপন কুন্ডু উপদেষ্টা খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ, নিত্যানন্দ রায় খুলনা জেলার পূজা উদযাপন পরিষদ,কিশোর কুমার দে সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখা, আনন্দ সরকার, উজ্জ্বল সরকার উজ্জ্বল সরকার, পলাশ দাস,সৌরভ দাস,
উক্ত অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার প্রদীপ বিশ্বাস।

সভায় আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখরভাবে পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মন্দির কমিটি, পূজা উদযাপন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই সবার অংশগ্রহণে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করতে হবে। উৎসব চলাকালে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা রক্ষা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সব মন্দির ও পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা কর্মী, সিসিটিভি ক্যামেরা এবং স্বাস্থ্যসেবা টিমের ব্যবস্থা থাকবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদনের জন্য কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক , মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।