1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ভাব)-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ শিক্ষাবৃত্তি প্রদান - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ভাব)-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৮৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২ জন শিক্ষার্থী, ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৩টি পরিবারকে সহায়তাসহ শিক্ষাবৃত্তি হিসেবে প্রায় ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ আগস্দুট-২৫) দুপুরে উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএ’র আর্থিক সহযোগিতায় ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কেশবপুরে ক্ষতিগ্রস্ত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা ও ১৩টি পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৪০জন শিক্ষার্থীকে ২ লাখ ৪০ হাজার টাকা শিক্ষাবৃত্তিসহ স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।

এছাড়া ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে দেশসেরা হওয়ায় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে খেলাধুলা আরও এগিয়ে নিতে ১ লাখ টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হকি খেলোয়াড় সোনিয়া খাতুন ও আঁখি সুলতানা সাথীর চার বছরের লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাদেরকে প্রথম তিন মাসের বৃত্তি হিসেবে ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক ও বৃত্তির টাকা বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হায়দার আলী, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী। স্বাগত বক্তব্য দেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবারবর্গ সহায়তা ও বৃত্তি পেয়ে খুশি প্রকাশ করেন সকলে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।