1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আদা নাকি তুলসী চা, সর্দি-কাশিতে কোনটি বেশি উপকারী - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আদা নাকি তুলসী চা, সর্দি-কাশিতে কোনটি বেশি উপকারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||গলা ব্যথা, খুসখুসে কাশির সময় এক কাপ গরম আদা চা যেন তুলনাহীন। তাতে চা পাতা থাকা বা না থাক—গলায় গরম পানীয় পড়লেই আরামবোধ হয়। আবার সর্দি-কাশি কমাতে তুলসীর গুরুত্বও কম নয়। আগেকার দিনে জ্বর, সদি-কাশিতে মা-দাদিরা ছোট বড় সবাইকে তুলসীর রস খেতে দিতেন।

এই সময়ে অনেকে তুলসী দিয়ে চা তৈরি করেন। এটিও গলা ব্যথা, সর্দি-কাশিতে উপকারে দেয়। তবে আদা নাকি তুলসী, কোনটি বেশি উপকারী, তা নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আর তা জানাতেই আজকের প্রতিবেদন।

চলুন, জেনে নেওয়া যাক—
আদা না তুলসী

আদা চা : পাবমেডে প্রকাশিত ২০২১ সালে আদার গুণাগুণ সংক্রান্ত একটি গবেষণাপত্রে বলা হয়, আদায় থাকা জিনজেরোলে রয়েছে প্রদাহনাশক উপাদান। এটি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবেও কাজ করে। ফলে ঠাণ্ডা লেগে গলা খুসখুস করলে, কাশি হলে আদা দারুণ কাজ দেয়। তা ছাড়া, গা-বমি ভাব কাটাতেও আদা অব্যর্থ।

হজমকারক উপাদান রয়েছে এতে। পেট ফাঁপা, হজমের সমস্যাতেও আদা চা উপকারী।

তুলসী চা : পাবমেডে ২০১৪ সালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ভিটামিন, সি-তে ভরপুর তুলসীতে রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান। ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সঙ্গে প্রাথমিকভাবে লড়াইয়ের ক্ষমতা রয়েছে এই ভেষজে। সর্দি-কাশিতে তুলসী চা-ও দারুণ উপকারী।

তুলসী চা নিয়ম করে খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়।
বর্ষাকালে ভাইরাল, ব্যাক্টেরিয়াল সংক্রমণ থেকে রেহাই পেতে নিয়মিত তুলসী চা খাওয়া ভালো। তুলসীপাতা মুখগহ্বরের জীবাণু তাড়াতে সাহায্য করে। প্রতিদিন সকালে কয়েকটি তুলসীপাতা চিবিয়ে খেলে মুখের ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস হয়। তাতেই কমে দুর্গন্ধ। সর্দি-কাশি বাড়লে অনেক সময়ে তুলসীপাতা খেতে বলা হয়। এই পাতায় এমন কিছু উপাদান আছে, যাতে রয়েছে ফুসফুসের স্বাস্থ্যরক্ষা করার ক্ষমতা।

কোনটি বেশি উপকারী

তুলসী ও আদা—পুষ্টিগুণ, উপকারিতায় কেউ কারো চেয়ে কম নয়। বর্ষার রোগ সংক্রমণ প্রতিরোধে আদা ও তুলসী—দুটিই সহায়ক। বর্ষা হোক বা শীত—আচমকা ঠাণ্ডা লেগে গলা ব্যথা, কাশি হলে আদা চা স্বস্তি দিতে পারে। তবে তুলসীতে রয়েছে রোগ প্রতিরোধকারী ক্ষমতা। ফলে এই ভেষজ ব্যাক্টেরিয়া, ভাইরাসের আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখে। বর্ষায় নিয়মিত তুলসী চা খেলে, সর্দি-কাশি বা ছোটখাটো সংক্রমণ ঠেকানো যেতে পারে।

কিভাবে বানাবেন

অনেকে চায়ের মধ্যে আদা ও তুলসী পাতা ফেলে ফুটিয়ে নেন। তবে যথাযথ উপকারিতা পেতে হলে চা পাতা বাদ দিয়ে শুধু আদা থেঁতো করে পানি ফুটিয়ে নিতে হবে। একই নিয়ম তুলসী চায়ের ক্ষেত্রেও। তবে উপকারিতার কথা ভাবলে আদা ও তুলসী পানিতে একসঙ্গে ফুটিয়ে, সেই চা-ও খাওয়া যায়।

মনে রাখা দরকার উপকারী হলেও, কোনোটি বেশি খাওয়া ঠিক নয়। দিনে বড়জোর এক থেকে দুইবার আদা বা তুলসী চায়ে চুমুক দেওয়া যেতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।