1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বঠিয়াঘাটায় ঝপঝপিয়া নদীতে মস্তকবিহীন মহিলার লাশ উদ্ধার - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বঠিয়াঘাটায় ঝপঝপিয়া নদীতে মস্তকবিহীন মহিলার লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬৩৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। বঠিয়াঘাটা উপজেলার সুখদাড়া গজালিয়া ব্রিজ সংলগ্ন ঝপঝপিয়া নদী থেকে মস্তকবিহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার স্থানীয়রা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে তারা দ্রুত বঠিয়াঘাটা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়, লাশটির মাথা নেই। প্রাথমিকভাবে দেহের গঠন দেখে পুলিশ নিশ্চিত হয় যে এটি এক মহিলার লাশ। মস্তকবিহীন হওয়ায় লাশটির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। স্থানীয় এলাকাবাসীর কেউ লাশটির পরিচয় দিতে পারেননি।

বঠিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। এটি একজন মহিলার লাশ বলে নিশ্চিত হয়েছি। তবে মাথা বিচ্ছিন্ন থাকায় সঠিকভাবে শনাক্ত করতে সময় লাগছে। প্রক্রিয়াটি চলমান রয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।