1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চলে গেলেন যশোরের কিংবদন্তি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলা - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চলে গেলেন যশোরের কিংবদন্তি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলা

  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৩৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের প্রবীণ সাংবাদিক, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।যশোর জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ২৭ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। হার্টে তিনটি রিং স্থাপন শেষে গতকাল বৃহস্পতিবার তিনি যশোরে ফিরে আসেন।

প্রবীণ এই সাংবাদিকের জন্ম যশোরে হলেও তার শৈশব-কৈশোর কেটেছে নওগাঁয়, বড় ভাই আসফউদ্দৌলার তত্ত্বাবধানে। নওগাঁ কেডি স্কুলে পড়ার সময়েই তিনি রাজনীতির প্রতি আগ্রহী হন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পরিবারের সঙ্গে ভারতে পাড়ি জমান। শিলিগুড়িতে প্রশিক্ষণ গ্রহণের পর তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।রুকুনউদ্দৌলাহর কর্মজীবনের শুরু থেকেই ছিলো সাংবাদিকতায় নিবেদিত। তিনি কখনোই ধর্ম, মানবতা ও সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত হননি। দেশের অন্যতম পুরোনো দৈনিক ‘সংবাদ’-এর সঙ্গে চার দশকের বেশি সময় ধরে যুক্ত ছিলেন। ‘সংবাদ’ পত্রিকায় তার জনপ্রিয় কলাম ‘গ্রাম-গ্রামান্তরে’ পাঠকমহলে ছিলো অত্যন্ত সমাদৃত।সাংবাদিকতার পাশাপাশি তিনি চ্যানেল আই, রেডিও টুডে-তেও কাজ করেছেন। এছাড়াও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক রানার, ও দৈনিক কল্যাণ-এ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

বর্তমানে তিনি পাক্ষিক যশোরের কাগজ’-এর সম্পাদক ছিলেন সাংবাদিকতা ও লেখালেখির স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বহু সম্মাননা, যার মধ্যে রয়েছে আইডিই পুরস্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদক, এবং সাংবাদিকতা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বজলুর রহমান স্মৃতিপদক, যা তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে।
রুকুনউদ্দৌলাহর লেখা প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে—
‘গ্রাম-গ্রামান্তরে’ (শ্রাবণ প্রকাশনী)
‘মুক্তিযুদ্ধে যশোর’ (নবযুগ প্রকাশনী)
আমার কৈশোর, আমার মুক্তিযুদ্ধ’
মানুষের ভাবনা, মানুষের কথা’
ছোট ছোট কথা, অচেনা মানুষ’
তার মৃত্যুতে যশোরের সাংবাদিক মহলসহ দেশের বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ ও মানবতাবোধে উজ্জ্বল এই ব্যক্তিত্বের প্রস্থান এক অপূরণীয় ক্ষতি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।