1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদকসহ বিভি - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদকসহ বিভি

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৪৭ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।দেশের চলমান সামাজিক অবক্ষয় রোধে সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে ব্যাপক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলার চুনখোল ইউনিয়নের আস্তাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (শ্যামানন্দ কুন্ডু) বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ সমাজের জন্য এক বিরাট হুমকি। এসব অপকর্ম দমনে কেবল প্রশাসন নয়, সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের মতো ভয়ঙ্কর জালে না জড়ায়।”

উক্ত সভার সভাপতি ইউপি সদস্য চানমিয়া মোল্লা তার বক্তব্যে বলেন, “চুরি, ছিনতাই, সন্ত্রাসের ঘটনা বেড়ে গেলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তাই অপরাধ দমনে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রতিটি গ্রাম-গঞ্জে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।” তিনি সকল দুষ্কৃতিকারীদের সতর্ক করে বলেন, সাবধান হয়ে যান, ধরা পড়লে রক্ষা হবে না।

সভায় বিভিন্ন বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে আরও সোচ্চার হতে হবে। মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেন তারা। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পরিবার ও স্কুল-কলেজকে এগিয়ে আসতে হবে।

এছাড়া সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তাদের মতে, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেই এ অপকর্মগুলো দমন করা সম্ভব।

সভায় সিদ্ধান্ত হয়—স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, মাদকবিরোধী প্রচারণা, রাতের পাহারা ব্যবস্থা ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম চালানো হবে।আলোচনা শেষে উপস্থিত সবাই অপরাধ দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন এবং সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।