1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঝিকরগাছায় সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ঝিকরগাছায় সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৫ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা || সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট, গোডাউন এবং গাড়ি ধোয়ার সেন্টার নির্মাণ করার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ার মৃত নুর ইসলাম এর ছেলে মিন্টু মিয়ার বিরুদ্ধে।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, যশোর বেনাপোল মহাসড়কের বেনেয়ালি কলোনি পাড়ার তেল পাম্প এর ঠিক বিপরীত পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে মিন্টু মিয়া মেসার্স ইবরাহিম ট্রেডার্স নামে ৫ শার্টার বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করেছেন। মার্কেটটি প্রায় ৩০ ফুট লম্বা এবং ৩০ ফুট প্রস্থের। পাশেই আরেকটি জায়গায় বানিজ্যিক ভাবে গাড়ি ধোয়ার স্থান তৈরি করে সেখানে নিয়মিত গাড়ি ধোয়ার কাজ করছেন। ব্যবসায়িক ভাবে পরিচালিত হলেও গাড়ি ধোয়ার জন্য বেআইনি ভাবে আবাসিক বৈদ্যুতিক সংযোগ এর পানির মোটর ব্যবহার করছেন। মার্কেটের পাশেই তার একটি গোডাউন আছে যার অংশ বিশেষ সরকারি জায়গায় নির্মিত বলে জানা গিয়েছে। ক্ষমতার দাপট এবং প্রভাব খাটিয়ে তিনি এই জায়গা দীর্ঘদিন দখলে রেখেছেন। এছাড়াও বেনেয়ালি মৌজার ২৫৫ নম্বর দাগে অতিরিক্ত ৪ শতাংশ জমি তিনি নিজের দখলে রেখেছেন।
এবিষয়ে জানতে চাইলে মিন্টু হোসেন বলেন, এই স্হাপনার কিছু অংশ সরকারি জমিতে আছে কিন্তু কি পরিমাণ আছে সেটা আমি জানিনা। ডিসিআর কাটা আছে কিনা সেটাও তিনি জানেননা বলে জানান।
ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বক্তব্য জানার জন্য সরকারি মোবাইল নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।