1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুযোগ পেলে চাঁদাবাজী বন্ধ করে এলাকার উন্নয়নে কাজ করতে চায়-কাজী রওনকুল ইসলাম শ্রাবণ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সুযোগ পেলে চাঁদাবাজী বন্ধ করে এলাকার উন্নয়নে কাজ করতে চায়-কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করতে চায়। কেশবপুর থেকে সকল চাঁদাবাজী বন্ধ করা হবে। নতুন বাংলাদেশ বির্নিমানে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এ দফা বাস্তবায়িত হলে দেশের প্রায় ৫০ লাখ মহিলার কর্মসংস্থান হবে। দেশের মানুষ স্বনির্ভর হবে।

সকলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। সুযোগ পেলে কেশবপুরের উন্নয়নের জন্য কাজ করতে চায়। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবেন তাকে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর-২৫) সন্ধায় কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে এক পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ একথা বলেন ।
সভায় সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর বিএনপির সহ-সভাপতি ফারুকে আজম।এরপূর্বে বিকেল ৫ টায় একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে প্রায় আড়াই হাজার মোটর সাইকেল ও দুই শতাধিক প্রাইভেট মাইক্রো নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তিনি যশোর থেকে কেশবপুর এসে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুবক্কর আবুর গ্রামের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। এরপর কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কেশবপুর পৌর শহরে লিফলেট বিতরন করেন। বিএনপি নেতা শ্রাবণের বাড়ি কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে।

তিনি ১৭ বছর পরে এই প্রথম কেশবপুরে আগমন করলেন। তাঁর আগমন উপলক্ষে কেশবপুর উপজেলার তরুণ ও যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। রোববার তাকে সাগরদাঁড়ী কারিগরি কলেজ মাঠে গণসংবর্ধনা দেওয়ার জন্য বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।