1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী বিজনেস ফেস্ট-২০২৫ উদ্বোধন - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে ২ দিনব্যাপী বিজনেস ফেস্ট-২০২৫ উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় উদ্বোধন হলো ২ দিনব্যাপী বিজনেস ফেস্ট-২০২৫। সোমবার(২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ফিতা কেটে এ বিজনেস ফেস্টের শুভ উদ্বোধন করেন, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব,সৈয়দ হাফিজুর রহমান।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন, (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স এর ফারজানা আক্তার,রেজিস্ট্রার,ড.শেখ শফিকুর রহমান,আইকিউএসি এর পরিচালক,মো: আনিসুর রহমান,ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জোবাইরা আফসানা। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজনেস ক্লাবের এডভাইসর সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান,এবং সহকারী অধ্যাপক মোঃ সোহেল রানা। উদ্বোধন শেষে বিজনেস ফেস্টে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান বলেন, আজকের এই বিজনেস ফেস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে তোমাদেরকে দেশ-বিদেশে অনুষ্ঠিত এ ধরনের অনুষ্ঠানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। পাশাপাশি আধুনিক শিক্ষা ও আধুনিক ব্যবসার প্রতি নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।

আলোচনা সভা শেষে,প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্যদের নিয়ে বিজনেস ফেস্টের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এটিই প্রথম বিজনেস ফেস্ট।যেখানে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৭ স্টল স্থান পায়। স্টল গুলোতে ফুড, হ্যান্ডি ক্রাফট, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, জুয়েলারি সহ বিভিন্ন জিনিসের দেখা মেলে। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন, উনো, ই-ফুটবল, কম্পিটিশন সহ আরো অনেক আয়োজন থাকে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সৃজনশীল চিন্তাধারা বৃদ্ধির জন্য। অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা করে, Saltsync Internet, Global Consultancy, Nexgen, English Leadear, PizzaBurg ও Momentum। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।