1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খালিশপুরে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খালিশপুরে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার শেয়ার হয়েছে

 

খুলনার খবর।।

খুলনার খালিশপুরের বাস্তহারা কলোনির মসজিদ রোডে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ বিকেল চারটায় ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট।সভাপতি কাজী শামীম বলেন, “সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের কারণে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট বলেন, “খালিশপুরে দীর্ঘদিন ধরে মাদক ও নৈরাজ্যের প্রভাব মানুষকে কষ্ট দিচ্ছে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে এলাকায় শান্তি ফিরে আসে।”খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস বলেন, “যে মাদক ও সন্ত্রাস আমাদের পরিবার ও সমাজকে ধ্বংস করছে, তা মোকাবিলায় কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিএনপি এ ক্ষেত্রে জনগণের পাশে আছে এবং থাকবে।”

খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, “আজ দেশের সর্বত্র নৈরাজ্য ও মাদকের ছড়াছড়ি। এর শিকার হচ্ছে আমাদের তরুণ সমাজ। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।

”যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, “মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। তরুণরা যদি সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার সাথে যুক্ত হয় তবে তারা কখনো নেশার দিকে যাবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”

এলাকাবাসীরা জানান, মাদক ও নৈরাজ্যের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিবাদ কর্মসূচি সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং এলাকার ধর্মীয় চর্চা, শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।