1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৪ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলা সদরের কপোতাক্ষ কলেজ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওঃ আবুল কালাম আজাদ।

বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে না। ছাত্র জনতার বুকের রক্তে অর্জিত গণ অভ্যুত্থানের লালিত স্বপ্ন বাস্তবায়ন এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেখতে চায়। জনগণের মতামতের ভিত্তিতে আগামী সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। জামায়াতে ইসলামী আগামী সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলো অন্তবর্তীকালীন সরকারকে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবির স্বপক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নেমে এসেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলার আমির মাও. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও. শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাও. গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি এ্যাড. মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক মো. অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমির মাও. রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাও. সুজা উদ্দিন সহ হাফেজ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই অনুষ্ঠান শেষে দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে কয়রা উপজেলার ৫৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।