1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় যৌথ বাহিনীর সহায়তায় বারাকপুর ইউনিয়নে অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় যৌথ বাহিনীর সহায়তায় বারাকপুর ইউনিয়নে অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের জন্য চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী (যৌথ বাহিনী) এর সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম উদ্বোধন করা হয় সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব পুষ্পেন্দু দাস চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমন কুমার ঘোষ, ইউপি সদস্য মিলন মজুমদার, মো. আওরঙ্গজেব মোড়ল এবং রিপন মল্লিক উপস্থিত ছিলেন।

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন উপকারভোগী নারীকে বিনামূল্যে চাল প্রদান করা হবে। প্রতিমাসে প্রতিজন নারী ৩০ কেজি করে চাল সেলাই করা বস্তায় গ্রহণ করবেন এবং এ সুবিধা একটানা দুই বছর অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব দেবাংশু বিশ্বাস (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার) বলেন, “দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এতে উপকারভোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের সামাজিক অবস্থানও উন্নত হবে।”উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এ সুবিধার আওতায় এসেছেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি উপকারভোগী নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে, যা দুই বছর শেষে লাভসহ ফেরত প্রদান করা হবে।

যৌথ বাহিনীর সহায়তার কারণে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। উপকারভোগীরা এ কার্যক্রমে যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষকরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।