1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সার ডিলার ব্যবস্থায় সিন্ডিকেটের আশঙ্কা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সার ডিলার ব্যবস্থায় সিন্ডিকেটের আশঙ্কা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট || সরকার যে নতুন সার ডিলার ব্যবস্থা চালু করতে চাচ্ছে, তাতে দুর্নীতি ও সিন্ডিকেট তৈরির সম্ভাবনা প্রবল। সরকারের ভর্তুকির টাকা যদি কয়েকজন প্রভাবশালী ডিলারের হাতে কেন্দ্রীভূত হয়, তবে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাবেন না।

এতে কৃষক আবারও ডিলারদের হাতে জিম্মি হয়ে পড়বেন এবং সার ব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিতে পারে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সতর্ক করে বলেন, এ ব্যবস্থা কার্যকর হলে পূর্বের তুলনায় আরও বড় সমস্যা তৈরি হবে। সরকারের উচিত সার ডিলার সংখ্যা কমানো নয়, বরং আরও বৃদ্ধি করা।প্রতিযোগিতা মূলক বাজার তৈরি করা গেলে একদিকে কৃষক ন্যায্যমূল্যে সার পাবে, অন্যদিকে দুর্নীতির সুযোগও রোধ হবে।

বাগেরহাটের মোল্লাহাট বাজারের খুচরা সার ব্যবসায়ী জাহিদ শেখ ও মুরাদ সিকদার জানান, খুচরা ডিলার কমালে কৃষকের সময়মতো সার পাওয়া কঠিন হয়ে যাবে। কৃষকরাও এ বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

কৃষকরা অভিযোগ করে বলেন, অনেক ডিলার সার কিনতে গেলে কীটনাশক কিনতে বাধ্য করেন। “সার চাইলে বলে, আগে কীটনাশক কিনতে হবে, না হলে সার দেব না”— এমন অভিযোগ সাধারণ কৃষকদের। এতে ভেজাল, নামি-বেনামি কীটনাশক বিক্রি করাও ডিলারদের জন্য সহজ হয়ে যাচ্ছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সার বিতরণে যদি কয়েকজন ডিলারের দখলদারিত্ব কায়েম হয়, তাহলে একচেটিয়া সিন্ডিকেট তৈরি হবে। কৃষক স্বার্থ রক্ষায় এবং ন্যায্য বাজার নিশ্চিত করতে সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে ফিরে আসা। কৃষক ও সাধারণ সার ব্যবসায়ীদের মতামত নিয়ে একটি টেকসই আইন প্রণয়ন করাই একমাত্র সমাধান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।