1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে "শেকড়ের সন্ধানে"র সাহিত্য সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে “শেকড়ের সন্ধানে”র সাহিত্য সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭১০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || ১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে “শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে” আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ অক্টোবর-২৫) বিকেলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের বৃহত্তর যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলা শহরের মাইকেল মোড় সংলগ্ন (পিটিএফ) মিলনায়তনে “শেকড়ের সন্ধানে”র নিজস্ব কার্যালয়ে ওই প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।

চিকিৎসক ও কবি জনাব আবুবকর সিদ্দিকী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবি হারুন-অর-রশিদ, প্রধান আলোচক ছিলেন জনাব মোঃ আবু রাসেল প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক “সাহিত্য সমাহার” চৌগাছা যশোর, বিশেষ অতিথি ছিলেন, জনাব নূরুল ইসলাম (রিপন), আহবায়ক এ বি পার্টি কেশবপুর উপজেলা, জনাব এস আর সাঈদ মিডিয়া উপদেষ্টা “শেকড়ের সন্ধানে” ও সভাপতি কেশবপুর উপজেলা প্রেসক্লাব ও স্বজন সদস্য সিনিয়র সাংবাদিক জনাব পরেশ চন্দ্র দেবনাথ প্রমূখ।

আলোচনা, মতবিনিময়, আবৃত্তি, সংগীত, গল্প উপস্থাপন করেন, কবি কামরুল ইসলাম (চৌগাছা) তুহিন হোসেন, সহ সভাপতি জনাব কবি মণিরুজ্জামান, সহ সম্পাদক কবি গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক জনাব কবি আব্দুল হাই হাদী, চিকিৎসা সম্পাদক জনাব কবি মোঃ জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি আব্দুস সালাম মুর্শিদী, সহ সভাপতি কবি আলী আহমেদ, স্বজন সদস্য কবি ও গায়ক জনাব নজর আলী সানা ও শিল্পী অরুপ ব্রহ্ম, কবি ও শিক্ষক উজ্জল কুমার ঘোষ, সদস্য শাহিদা খাতুন শিলু, রুবাইয়া খাতুন, আনিছুর রহমান ও রুহুল আমিনসহ আরো অনেকে।

প্রাণবন্ত অনুষ্ঠানে “পিটিএফ” এর প্রকল্প পরিচালক ও কেশবপুরের সার্বজনীন পরিচিত মুখ সদ্য প্রয়াত ডাঃ ছাত্তারুজ্জান এবং খ্যাতিমান আলোকচিত্রী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জান তাছু’র সহধর্মীনী সদ্য প্রয়াত জাহানারা জামান স্মরণ সভা ও দোয়া, শিক্ষার্থীদের মাঝে উপহার, পুরুস্কার, শিক্ষা উপকরণ বিতরণ, আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাহিত্য আসর, আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আবৃত্তি ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মোঃ আমানুল্লাহ, নাজির উদ্দীন, রাজিব হোসেন, তাবাচ্ছুম, মুস্তাক,পুষ্প,মজান্নাতুল মাওয়া, রুমানা পারভীন, লামিয়া খাতুন, রুবাইয়া আক্তার, সামিহা ফরহাদ, লামিশা তাজরী, তাহিয়া ফরহাদ, রাশিদুল ইসলামসহ ৩০ জনেরও বেশি প্রতিযোগি।

পরিশেষে বিভিন্ন কবি-লেখকদের প্রকাশনা বিনিময়,একে অপারের মাঝে মতবিনিময়,মিষ্টিমুখ ও আপ্যায়ণ এবং ফুলের শুভেচ্ছা ছিলো অন্যতম আকর্ষণ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।