1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬৮ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।খুলনা জেলার দিঘলিয়া উপজেলার লাখোহাটি এলাকায় বিদ্যুৎ বিভাগের গাছ কাটার শ্রমিকদের হাতে এক হৃদরোগী ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম মুজিবুর ফরাজি (বয়স আনুমানিক ( ৫০), তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও কিছুদিন পূর্বে হার্টের অপারেশন করা রোগী বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর আড়াই টার দিকে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, লাখোহাটি এলাকায় বিদ্যুৎ লাইনের ওপরে থাকা ডালপালা অপসারণের জন্য ৭-৮ জন শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন। ওই সময় সাপ্তাহিক হাট বসায় এলাকাজুড়ে ভিড় ছিল।

স্থানীয় বাসিন্দা মুজিবুর ফরাজি গাছ কাটার বিষয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলতে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে বিদ্যুৎ বিভাগের এক শ্রমিক ক্ষিপ্ত হয়ে মুজিবুর ফরাজির বুকে কিল-ঘুষি মারেন। পরে তাঁকে পিচ রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর আহত মুজিবুর ফরাজিকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি জানান, “আমি শুধু গাছ কাটার বিষয়ে সাবধান করতে গিয়েছিলাম, কারণ গাছের নিচে মানুষজন চলাচল করছিল। কিন্তু তারা উল্টো আমাকে আক্রমণ করেছে।”

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দায়িত্বে থাকা শ্রমিকদের কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য ও অমানবিক।এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, মুজিবুর ফরাজি কয়েক বছর আগে হার্টের অপারেশন করেছিলেন এবং বর্তমানে নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন। এমন অবস্থায় তাকে মারধর করায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।