1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার পানিগাতি গ্রামের কিশোর সিয়াম নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ার পানিগাতি গ্রামের কিশোর সিয়াম নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি

  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মিরাজ শেখের পুত্র সিয়াম (১৪) নিখোঁজের এক মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার কথা বলে সিয়াম সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ এক মাস পার হলেও পরিবারের পক্ষ থেকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে দিন কাটছে মা সালেহা বেগমসহ পরিবারের সদস্যদের।

পরিবারের দাবি, নিখোঁজের পর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এবিষয়ে লামিয়া (১৩) নামের এক কিশোরীর পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য জানতে চেষ্টা করা হয়। স্থানীয়দের সূত্রে জানা যায়, নিখোঁজের আগে সিয়াম ও লামিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল। তবে লামিয়ার নানা আবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের কাছে সিয়ামকে মারধর বা কোনো বিরোধের বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন।

সিয়ামের পরিবার ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানা গেছে। তবুও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবী, বিষয়টি পুলিশ আরও গুরুত্বসহকারে তদন্ত করলে হয়তো সিয়ামের হদিস পাওয়া সম্ভব। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।মা সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,

> “আমার ছেলেটা এক মাস ধরে নিখোঁজ। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আল্লাহ যেন আমার সিয়ামকে ফিরে দেন।”দিঘলিয়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নিখোঁজ সিয়ামকে উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।