1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোর সময় দুইজন আটক - Khulnar Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোর সময় দুইজন আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬২২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোর সময় দুইজন কে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে । যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের পক্ষ থেকে এসব ব্যানার বানানো হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু মল্লিক ও প্রতিষ্ঠান মালিক নাহিদ ইসলাম। পুলিশের দাবি, ব্যানার তৈরি করে বিক্ষোভের নামে নাশকতার সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিলস্থানীয় সূত্র জানায়, হঠাৎ কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুলের নেতৃত্বে ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক টিম ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় দেখা যায়, কয়েকটি ব্যানার তৈরি হয়েছে। সেখানে লেখা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর,অবৈধ আইসিটি আইন বন্ধ কর।বিক্ষোভ মিছিলের সার্বিক সহযোগিতার ঘরে লেখা ছিল আনোয়ার হোসেন বিপুলের নাম।স্থানীয়রা আরও জানান, সেসময় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে দেবু মল্লিক ব্যানার করতে এসেছেন বলে স্বীকার করেন। অন্যদিকে, নাহিদও ব্যানার তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ব্যানার জব্দ করে ব্যবহৃত কম্পিউটারের হার্ডডিস্ক বিশ্লেষণ করে। উঠে আসে, এর আগেও একাধিক প্রোগ্রামের ব্যানার সেখানে তৈরির প্রমাণ। প্রায় এক ঘণ্টা অভিযান শেষে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে অভিযানে থাকা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনুসারীরা ব্যানার তৈরি করে নাশকতার পরিকল্পনা করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।