1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপির হাইকমান্ড সঠিক মূল্যায়ন করবেন বলে রামপাল -মোংলার মানুষ দলের উপর আস্থা রেখেছেন - কৃষিবিদ শামীমুর রহমান শামীম। - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিএনপির হাইকমান্ড সঠিক মূল্যায়ন করবেন বলে রামপাল -মোংলার মানুষ দলের উপর আস্থা রেখেছেন – কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১০৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন বিভিন্ন আসনে ঘোষণা হলেও বাগেরহাট ১,২,৩, এ তিনটি আসনে প্রার্থীদের নাম স্থগিত রেখেছেন দলের হাইকমান্ড। দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাগেরহাটের রামপাল -মোংলার বিএনপি’র সবচেয়ে জনপ্রিয়,গরিব, দুঃখী, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন –

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম মানুষই আছেন, যাঁদের জীবন সংগ্রাম, ত্যাগ ও আদর্শ একত্রে মিলিত হয়ে গড়ে তুলেছে এক অনন্য দৃষ্টান্ত।
রাজপথে ৩ বার গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পতিত হয়েছেন, তবুও থামেননি ন্যায়ের পথে পদযাত্রা। ৩৬টি মিথ্যা মামলা, ১৪ বার গ্রেফতার, ৭ বার রিমান্ডে অকথ্য নির্যাতন,এমনকি ২টি বানোয়াট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েও তিনি সত্য ও ন্যায়ের পতাকা অক্ষুণ্ণ রেখেছেন।সুদীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে
তিনি প্রমাণ করেছেন—
ত্যাগই তাঁর শক্তি, আদর্শই তাঁর পরিচয়, আর দলই তাঁর অনন্ত ভালোবাসা। দলকে ভালবাসার কারণে নিজ স্ত্রীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি। ফ্যাসিস্ট সরকারের পেটুয়া পুলিশ বাহিনী স্ত্রীর জানাজায় সরাসরি অংশ নিতে দেয়নি। সেই কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দল সঠিক মূল্যায়ন করবেন বলে রামপাল-মোংলার সাধারণ মানুষ দলের উপর আস্থা রেখেছেন ।

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর হাতে গড়া জাতীয়তাবাদী আদর্শের দল বিএনপির প্রতি তাঁর আনুগত্য আজ কিংবদন্তির সমার্থক।জিয়া পরিবারের প্রতি তাঁর আস্থা, বিশ্বাস ও অনুরাগ প্রমাণ করে—
তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন আদর্শিক সৈনিক।

দীর্ঘ ১৭ বছরের নিরলস সংগ্রাম ও ত্যাগের অমলিন ধারায় তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন সত্যনিষ্ঠ, নির্ভীক ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে।
রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্ৰাম, মামলা ও হামলার মুহূর্তে তিনি ছিলেন দলের নেতাকর্মীদের অটল সহযোদ্ধা, প্রেরণার উৎস, আশ্রয় ও ভরসা।রামপাল -মোংলার বিএনপি’র সবচেয়ে জনপ্রিয়,গরিব, দুঃখী, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন –
শত দুঃখে–কষ্টে পাশে থেকে, জনপদ হতে জনপদে ঘুরে উন্নয়ন, সেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে কৃষিবিদ শামীমুর রহমান শামীম জনগণের হৃদয়ে গড়ে তুলেছেন আস্থার এক অটুট দুর্গ।রাজনীতিকে তিনি দেখেছেন ক্ষমতার নয়—মানুষের কল্যাণের মহৎ দায়িত্ব হিসেবে।রামপাল–মোংলার মানুষের আজ এক গভীর বিশ্বাস — বিএনপির হাই কমান্ড তাঁর প্রতি সুবিচার করবেন, কারণ তিনিই সেই নেতা, যাঁর নাম উচ্চারিত হয় ভালোবাসা, বিশ্বাস ও আশার প্রতীকে। জনগণের অপরিসীম সমর্থন ও অগাধ আস্থা নিয়ে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হবেন—যা অন্য কোনো প্রার্থীর পক্ষে কল্পনাতীত।

তিনি শুধু একজন রাজনীতিবিদ নন — তিনি জনতার প্রেরণা,আদর্শের প্রতীক,এবং রামপাল–মোংলার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা।

এ অঞ্চলের মানুষের বিশ্বাস দলের দুর্দিনে হামলা-মামলার শিকার ফ্যাসিস্ট এর পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে আহত একাধিক মামলার আসামি সীমাহীন নির্যাতনের শিকার বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে নিশ্চয়ই দলের হাইকমান্ড মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।