1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের এস,এস,জি বরণডালী মাঃ বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ/ঘটতে পারে অঘটন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের এস,এস,জি বরণডালী মাঃ বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ/ঘটতে পারে অঘটন

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের তিতলা বিশিষ্ট এস,এস,জি বরণডালী মাঃ বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ। যে কোন মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও পাইনি কোন সুফল। উল্লেখ্য এস,এস,জি বরণডালী হায়ার সেকেন্ডারি স্কুল হলেও কার্যক্রম চলে মাধ্যমিক পর্যন্ত।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্ৰামে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ইং-১৯৬৭ সালে তিতলা বিশিষ্ট নির্মিত বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। নানা স্থানে ধরেছে ফাটল, প্লাষ্টার খসে পড়ে রড বের হয়ে মরিচা পড়েছে। যেকোনো মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন বিদ্যালয়ের শিক্ষকেরা-সহ স্থানীয়রা।
ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস পরিচালনাসহ সার্বিক কার্যক্রম পরিচালনায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক অবস্থা বিরাজ করছে। ভবনটি এই মুহূর্তে সংস্কার বা শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে না নিলে যে কোন মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস জানান, উপজেলা নির্বাহী অফিসার কেশবপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেশবপুর, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর যশোর ও প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ঢাকা-সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এখনো পর্যন্ত কোন সুফল পায়নি।

বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে আতঙ্কিত হয়ে স্কুল পরিচালনা করছি। এই ঝুঁকিপূর্ণ ভবনের দ্রুত কোন ধরনের পদক্ষেপ না নিলে যে কোন মুহূর্তে ঘটতে পারে একটা দুর্ঘটনা।

তিনি আরও জানান, আজ পর্যন্ত বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ষষ্ঠ শ্রেণীর থেকে কারিগরি (৯ম, ১০ম)-সহ ১০ম শ্রেণি পর্যন্ত ৩০২ জন শিক্ষার্থী অধ্যানরত আছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, “আমি সরেজমিনে তদন্ত করে বিষয়টা বলতে পারবো।”
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর যশোরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ হাদিউজ্জামান বলেন, আমি স্কুল পরিদর্শন করে হেড অফিসকে অবহিত করার পর হেড অফিস ২০ লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়েছে। কিভাবে করতে হবে হেড অফিসকে ডিজাইন চেয়ে চিঠি পাঠিয়েছি ডিজাইনটা আসলে আমরা দ্রুত সময় কাজ করতে পারবো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।