1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে শহীদ আবু বকর আবু'র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে শহীদ আবু বকর আবু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান বাগদা গ্রামের কৃতি সন্তান শহীদ আবু বকর আবু-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর-২৫) পড়ন্ত বিকেলে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে তুখোড় রাজনীতিবিদ শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে সমন্বয়ক পরিষদের উদ্যোগে ওই স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বকর আবু হত্যার রহস্য উন্মোচন করাসহ দোষীদের গ্রেফতার এবং বিচার দাবি করেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর সভাপতিত্বে এবং সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সুমন-এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মাষ্টার মকবুল হোসেন মুকুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাকিবুল হাসান।
আবু বকর আবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নের জন্য ২০১৮ সালের নভেম্বর মাসে ঢাকায় গিয়েছিলেন। রাজধানীর পল্টনের একটি হোটেল এলাকা থেকে অপহরণ করা হয়েছিল।

১৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকার মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। ওই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছিল। কিন্তু গত সাত বছরেও এ হত্যা মামলার এখনো কোন রহস্য উদঘাটন হয়নি।
স্মরণ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আগমনে অডিটোরিয়াম ছিল কানাই কানাই পূর্ণ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।