1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফেসবুকে পোস্ট মনে হয় বহিষ্কার হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফেসবুকে পোস্ট মনে হয় বহিষ্কার হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণের অভিযোগে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর শনিবার (২২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ।

এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কাছে সরাসরি উপস্থিত হয়ে সাংগঠনিক পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে শ্যামনগর উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এদিকে নোটিশ প্রাপ্তির পর তার কপি ফেসবুকে পোস্ট করে ছাত্রদল নেতা আবু লিখেছেন, ‘বহিষ্কার মনে হয় হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত।’প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির। মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকেই তার বিরোধিতা করে আসছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।