1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটায় জনসভা ও দোয়া অনুষ্ঠানে জিয়াউর রহমান পাপুল  বটিয়াঘাটার উন্নয়নে ধানের শীষে ভোট বিপ্লব ঘটানোর আহবান - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বটিয়াঘাটায় জনসভা ও দোয়া অনুষ্ঠানে জিয়াউর রহমান পাপুল  বটিয়াঘাটার উন্নয়নে ধানের শীষে ভোট বিপ্লব ঘটানোর আহবান

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি।।খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন,গত এক যুগে দাকোপ-বটিয়াঘাটা ছিল অবহেলিত জনপদ। উন্নয়ন বঞ্চিত এ এলাকার মানুষ একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল। শহরের প্রান্তসীমায় অবস্থিত বটিয়াঘাটার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। অ

পার সম্ভাবনাময় এ উপজেলায় আমি শিল্প এবং কৃষি বিপ্লব ঘটাতে চাই। বটিয়াঘাটার মানুষের ভাগ্যের উন্নয়নে আমি নিজেকে সমর্পণ করতে এসেছি। শনিবার বিকালে বটিয়াঘাটার বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, নদী ভাঙ্গন রোধে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে। জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে সাজানো হবে।৯০ এর এরশাদ পতন আন্দোলনে ঢাকার রাজপথে সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে মৎস্য এবং কৃষি উৎপাদন দ্বিগুণ করা হবে। বটিয়াঘাটা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের একটি সম্ভাবনাময় উপজেলা।

এখানে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ফলে বদলে যাবে এ জনপদের অর্থনীতি। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও উন্নত উপজেলা হিসাবে বটিয়াঘাটাকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।
উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এমএম এ বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট,চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা,দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুজ্জামান মৌলঙ্গী,গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা হাওলাদার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ হুমায়ুন কবির, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহম্মেদ, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন,জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার,ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আকুঞ্জি,সুরখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মোল্লা,সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পলাশ মহলদার,সুরখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ এনামুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সিনিয়র সহ সভাপতি ফজলুল হক ফারুক, জেলা মহিলা দলের সহ সভাপতি রেহানা ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা,উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ,জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান দুলু প্রমূখ।
অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।বটিয়াঘাটা  বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল গতকাল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।