খুলনার খবর।। খুলনা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “পিঠা উৎসব-১৪৩২”। সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের পার্শ্ববর্তী আই ই বি সেন্টার খুলনা প্রাঙ্গণে এ “পিঠা উৎসব” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে “পিঠা উৎসব-১৪৩২” এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকীল আহমদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি উপস্থিত সকল অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে “পিঠা উৎসব-১৪৩২” এর স্টলগুলো ঘুরে দেখেন। উল্লেখ্য, এবারের “পিঠা উৎসব-১৪৩২” এ শিক্ষার্থীদের মনমুগ্ধকর আয়োজনে মোট ৬টি স্টল রয়েছে।
যার মধ্যে যথাক্রমে সিএসসি বিভাগের শীতান্ন, আইন বিভাগের পিঠার পিটিশন, সিভিল বিভাগের পিঠা রেশ, ইইই বিভাগের স্বাদ সঞ্চার, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পিঠা পুঞ্জ এবং পিঠা উৎসব ব্যবসায় প্রশাসন বিভাগের। এদিকে “পিঠা উৎসব-১৪৩২” অনুষ্ঠানকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে দুপর ১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে “পিঠা উৎসব-১৪৩২” তে অংশগ্রহণকারী স্টলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
“পিঠা উৎসব” উদযাপন কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম ও সদস্য সচিব ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।